sliderস্থানিয়

ঝিনাইগাতীতে ঔষধ ব্যাবসায়ীদের মানববন্ধন

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ের সারাদেশের ন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতীতে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

তারই ধারাবাহিকতায় ঝিনাইগাতী উপজেলা শাখার পক্ষ থেকে ঝিনাইগাতী সদর বাজারের বাস স্ট্যান্ডে আজ সকাল ১০ ঘটিকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মানবতার ফেরিওয়ালা মো:শাহজালাল বলেন

কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির চার দফা দাবি গুলো হলো ১.সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।

২.ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা।

৩.মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া ও প্রতিস্থাপন করা।

৪.ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা।

উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মো:ছামিউল হক,সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম রাব্বানী টিটু,শুকরানা মেহেদী নিঝু,লুৎফর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button