sliderস্থানিয়

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা” গড়বো আগামীর শুদ্ধতা” এই প্রতিবাদ্য সামনে রেখে সারা বিশ্বের ন্যয় শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

৯ ডিসেস্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা আয়োজনের মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচলা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ,উপজেলা কৃষি অফিসার মোঃ ফরহাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্তরে একটি র‍্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button