slider
ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী মাষ্টারের ইন্তেকাল

জ.ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরের ঐতিহ্যেবাহী ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক ও বাল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম হাজারী শামীমের বাবা মোহাম্মদ আলী মাষ্টার (৮৮) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১৬ জুন (বৃহস্পতিবার) সকাল ৭টায় উপজেলার বাল্লা ইউনিয়নের গাছিপাড়া নিজ বাড়িতে ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা যায়, বাধর্ক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ২ কন্যা ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলার রাজনৈতিক মহলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ, তিনি ২০০৫ সালে ঐতিহ্যবাহী ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে থেকে অবসর গ্রহণ করেন।




