ঝালকাঠি সরকারী কলেজ- সোনালী ব্যাংক চুক্তি স্বাক্ষর

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সরকারি কলেজ ও সোনালঅ ব্যাংক লিঃ এর মধ্যে অনলাইন সেবার মাধ্যমে শিক্ষার্থীদের ফি ও চার্জ কালেকশনের জন্য চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে।
বুধবার দুপুর ১টায় কলেজ অফিসার্স মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। কলেজ অধক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের বরিশাল জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈ, সোনালী ব্যাংকের বরিশাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গির
হোসেন সরদার ও শাহ আলম, পৌর কাউন্সিলর ও সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস রেজাউল করীম জাকির।
বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক (বাংলা) শুকেশ চন্দ্র হালদার, ইংরেজি বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ইলিয়াস ব্যাপারী। এতে কলেজ শিক্ষার্থীরা মোবাইল অ্যাপসের মাধ্যমে ফরম ফিলাপসহ ব্যাংকিং যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবে বলে জানান সোনালী ব্যাংক ঝালকাঠি কোর্ট বিল্ডিং শাখা ব্যবস্থাপক দেবাশিষ কুন্ডু।




