slider

ঝালকাঠির দুই বিচারক হত্যার আজ ১৭তম বার্ষিকী

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : আজ ১৪ই নভেম্বর। ২০০৫ সালের এই দিনে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের
(জেএমবি) জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ঝালকাঠির দুই বিচারক। ঝালকাঠিতে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে বিচারক হত্যা দিবস। সোমবার সকাল থেকে নানা কর্মসূচি পালন করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা।
এ উপলক্ষে সকাল ৯টায় আদালত চত্বর থেকে একটি শোকযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ তুলে দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম। পর্যায়ক্রমে জেলা প্রশাসক মো.জোহর আলী এবং জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ করা হয়।
পরে ঝালকাঠি জেলা জজ আদালতের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে স্মরণসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে এতে অংশ নেন বরিশাল প্রশাসনিক ট্রাইব্যুনালের জেলা জজ অরুনাবাপ চক্রবর্ত্তী, অতিরিক্ত জেলা জজ ইফতেখার সোহেল, ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার, সরকারি সরকারি কৌসুলি আব্দুল মান্নান রসুল, জিপি মীর রফিকুল ইলাম আজম। এ সময় নিহতের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯ টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাবার পথে তাদের বহনকারী মাইক্রোবাসে এই নৃশংস হামলায় বিচারক সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহম্মেদ ঘটনাস্থলেই মারা যান এবং বরিশাল শের-ই-বাংলা
মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান বিচারক সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাসটি বিধ্বস্ত হয়। জেএমবি সুইসাইড স্কোয়ার্ডের সদস্য হামলাকারী ইফতেখার হাসান আল মামুন আহত অবস্থায় ধরা পড়ে । এরপর জেএমবির শীর্ষ অন্য নেতারা আটক হয়। ২০০৬ সালের ২৯ মে হামলায় জড়িত সাতজনকে ফাঁসির আদেশ দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ। সেই রায় উচ্চ আদালতে বহালের পর দেশের বিভিন্ন জেলখানায় ২০০৭ সালের ২৯ মার্চ ৬ শীর্ষ জঙ্গির মৃত্যুদন্ড কার্যকর করা হয়। এরা হলেন- জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, সামরিক শাখা প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল¬াহ ও বোমা হামলাকারী ইফতেখার হাসান আল মামুন। ২০১৬ সালের ১৬ অক্টোবর জঙ্গি আসাদুল ইসলাম আরিফের ফাঁসি কার্যকর করা খুলনা কারাগারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button