sliderস্থানিয়

ঝালকাঠির চার প্রার্থীর মনোনয়নপত্র পত্যাহার

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠি জেলার দুটি আসনে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছে তারা মনোনয়ন প্রত্যাহারের পত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাহার করে নেয়া প্রার্থীরা হলেন- জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. মাহমুদা মিতু, স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) গোলাম আজম সৈকত এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। অপরদিকে জেলার ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনের আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী শেখ জামাল তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর ঝালকাঠি-১ আসনে ১২ জন এবং ঝালকাঠি-২ আসনে ৭ জন মোট ১৯ জন বৈধ প্রার্থী চুড়ান্তভাবে নির্বাচনে প্রতিদন্ধীতা করবেন। এরমধ্যে ঝালকাঠি -১ আসনের বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল (ধানেরশীষ), জামায়াতে ইসলামীর ডঃ ফয়জুল হক (দাড়িপাল্লা), ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী (হাতপাখা), জাতীয় পার্টি (জেপি) এনামুল ইসলাম রুবেল (বাইসাইকেল), জাতীয় সমাজতান্ত্রিক দল সোহরাব হোসেন (মশাল), জনতা দলের জসিম উদ্দিন তালুকদার (কলম), সাব্বির আহমেদ (স্বতন্ত্র প্রার্থী), মঈন আলম ফিরোজী (স্বতন্ত্র), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন (ট্রাক), কর্নেল মোস্তাফিজুর রহমানের (স্বতন্ত্র), জাতীয় পার্টি (জেপি) মাহিবুল ইসলাম মাহিম, ও জাতীয় পার্টি (জাপা) কামরুজ্জামান খান (লাঙ্গল)।

ঝালকাঠি-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (ধানেরশীষ), জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম (দাড়িপাল্লা), ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী (হাতপাখা), এনপিপির ফোরকান হোসেন (আম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মাসুদ পারভেজ (মশাল), গন অধিকার পরিষদের মো. মাহমুদুল ইসলাম সাগর (ট্রাক), সৈয়দ রাজ্জাক আলী (স্বতন্ত্র)

জেলার দুটি আসনের চারজন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঝালকাঠি জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন জানান, মনোনয়ন প্রত্র প্রত্যাহারের শেষ দিনে দুইটি আসনে ৪ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় দুটি আসনে ১৯ জন চুড়ান্ত বৈধ প্রার্থী রয়েছেন।

প্রার্থীদের সরে দাঁড়ানোর ফলে সংশ্লিষ্ট দুই আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন জেলার রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, মনোনয়নপত্র প্রত্যাহারের এই সিদ্ধান্ত ভোটের মাঠে নতুন হিসাব-নিকাশ তৈরি করবে এবং প্রার্থীদের শক্তি-সমীকরণে প্রভাব ফেলবে। মনোনয়ন প্রত্যাহারের খবরকে ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা নতুন মাত্রা পেয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button