slider

ঝালকাঠিতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

ঝালকাঠি প্রতিনিধিঃ “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল বাসার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা বেগম ও উপজেলা আ’লীগ’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান।

এসময় প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান’র প্রতিষ্ঠান প্রধানগন, সহকারী ও ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button