slider

ঝালকাঠিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বিজয়ী সদস্যকে পিটিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বেশাইনখান ‘শহীদস্মৃতি মাধ্যমিক বিদ্যালয়’র ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে নির্বাচিত এক বিজয়ী সদস্য মারা গেছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত সোমবার ম্যনেজিং কমিটির নির্বাচনে ভোটে নিহত মো: শাহআলম হাওলাদার অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন। তিনি একই ইউনিয়নের স্থান সিংহপুর গ্রামের প্রয়াত খালেক হাওলাদারের ছেলে। নির্বাচনে জয়ের পরদিন মঙ্গলবার রাতে গ্রামের বাড়ির কাছে শাহআলম ও ছেলে রাকিব একই এলাকার নির্বাচনী প্রতিপক্ষের সাথে মারামারিতে জড়িয়ে পড়েন। পওে আহত অবস্থায় বাবা ও ছেলেকে জেলা সদও হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শাহআলম হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাকিব অভিযোগ কওে বলেন, একই বাড়ির চাচা সম্পর্কের মামুন,নিলু ও হিরু কয়েকদিন আগে থেকেই তাদের ওপর মানুষিক চাপ সৃষ্টি কওে আসছিল। পওে নির্বাচনে হেওে পরদিন সন্ধ্যায় বাড়ির কাছে মহড়া দেয়। রাতে মামুন,নিলু ও হিরুর নির্দেশে একই এলাকার ফয়সাল, রাসেল ও রানা সহআরও কয়েকজন তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় রাকিবের ওপর হামালা চালায়। কাছাকাছি দোকান থেকে ছুটে এসে বাবা শাহআলম ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা শাহআলমকে মারধর করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে শাহআলম মারা যান।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিতোষ কান্তি সুতর জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোটে শাহআলম নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যু নির্বাচনী সহিংসতা বলে মনে হচ্ছে।
ঝালকাঠি সদও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার এস.কে বড়াল জানান, শাহআলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শরীওে আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মৃত্যুর কারণ ময়ণা তদন্তের আগে আনুমান করা যাচ্ছে না।
ঝালকাঠি সদর থানার ওসি মো: খলিলুর রহমান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button