ঝালকাঠিতে বিএনপির আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তিসহ দেশব্যাপী চলমান গনতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট মঙ্গলবার বিকাল ৫ টায় বিএনপি ঝালকাঠি জেলা শাখা, ঝালকাঠি সদর উপজেলা এবং ঝালকাঠি পৌর শাখা যৌথভাবে এ দোয়া মোনাজাতের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, সাধারন সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট নাসিমুল হাসান, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া তালুকদার, জেলা যুবদলের আহবায়ক মো. শামিম তালুকদার, সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান, জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সরদার সাফায়েত হোসেন, জেলা ছাত্রদলের সধারন সম্পাদক গিয়াস সরদার দিপু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের জেলার বিভিন্ন শাখার নেতাকর্মী।




