ঝালকাঠিতে প্রকাশ্যে মাদক সেবন নিষেধ করায় বৃদ্ধাকে মেরে জখম

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মাদক সেবন নিষেধ করায় কয়েক যুবক এক বৃদ্ধাকে মেরে জখম করেছে
বলে অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার চৌপালা এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে ৪/৫জন যুবক ব্রিজের উপরে বসে মাদক সেবন করছিলো। পথচারী বৃদ্ধা সাফিয়া বেগম (৬০) ওই পথ দিয়ে হেটে যাচ্ছিলেন। তখন ওই যুবকরা মাদক সেবন ও বিক্রিকে কেন্দ্র অশালীন কথাবার্তা বলতে থাকে। তাদের কথাবার্তা ওই বৃদ্ধা সইতে না পেরে প্রকাশ্যে মাদক সেবন ও অশালীন কথাবার্তা বলতে নিষেধ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে আল আমিন (২৫), সাইদুল, সোহেল ও সিরাজুল ওই বৃদ্ধার উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে মারধর করে। এতে বৃদ্ধার নাক ও চোখে গুরুতর জখম হয়। এলাকাবাসি তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত বৃদ্ধার পুত্র মেহেদী হাসান। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল ও সদর হাসপাতাল পরিদর্শন করেছেন সদর থানার এএসআই অনিমেষ। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




