slider

ঝালকাঠিতে ডাকাত সরদার গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ডাকাত ও চোরের সর্দার মো. নাসির উদ্দিন শুক্কুর জমাদ্দার (৬৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার লেবুবুনিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাসির উদ্দিন শুক্কুর জমাদ্দার উপজেলার নৈকাঠি এলাকার মৃত আবদুর রশিদ জমাদ্দারের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলার লেবুবুনিয়া বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সন্দেহে শুক্কুর জমাদ্দারকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ডিএমপি’র পল্লবী, বাগেরহাটের রামপাল, পিরোজপুরের কাউখালী ও রাজাপুর থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও বোমাবাজি’র একাধিক মামলা রয়েছে। গত এক মাস পূর্বে পার্শ্ববর্তী পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে গভীর রাতে চুরির মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে যায় নাসির উদ্দিন শুক্কুর জমাদ্দার। ঐ মামলায় জামিনে বের হয়েই আবারও চুরি-ডাকাতির পাঁয়তার করছিল সে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, একটি পেন্ডিং মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিরাব সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button