
মো: শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: আসন্ন গণভোট উপলক্ষে জন সচেতনতা বৃদ্ধির লক্ষে ঝালকাঠিতে প্রচার বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারি ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৪ উপজেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে জেলা প্রশাসন আয়োজিত এ অভিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা প্রশাসক মো:মমিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আককাস সিকদার।
এ ছাড়া জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, গণভোটের প্রচার, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে গণভোট সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
মো: শাহাদাত হোসেন মনু
ঝালকাঠি প্রতিনিধি
০১৭২১৫৩৬৪৫৬




