slider

ঝালকাঠিতে আগুন লাগা জাহাজটি পরিদর্শন করেছেন আমির হোসেন আমু এমপি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়া তেলবাহী জাহাজ এমভি সাগর নন্দিনী-২ পরিদর্শন করেছেন ঝালকাঠি-২ আসনেসর সংসদ সদস্য আমির হোসেন আমু এমপি। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কলেজ খেয়াঘাট থেকে স্পীড বোটে চড়ে তিনি নদীতে নোঙ্গরকরা জাহাজটির ধ্বংসস্তুপ পরিদর্শন করেছেন। ১জুন দুপুরে বিস্ফোরিত জাহাজের উদ্ধারকৃত ধ্বংসাবশেষ দেখে আপ্লুত হয়ে পড়েন তিনি। এসময়
তার সাথে ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম। এরপরে সদর হাসপাতাল পরিদর্শন করে রোগিদের খোজ খবর নেন আওয়ামীলীগ’র জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু এমপি। পরে তিনি স্থানীয় প্রশাসনের সাথে এক আলোচনায় মিলিত হন।

অপরদিকে সুগন্ধা নদীতে বিস্ফোরিত তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ এর সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার। মঙ্গলবার দুপুর দুইটার দিকে তিনি দুর্ঘটনা স্থান পরিদর্শন করে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তিনি।

জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ এর সচিব ড.মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন,‘প্রথম দুর্ঘটনার পরে জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর উদ্যোগে দুইটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। এর পরে দ্বিতীয় দুর্ঘটনা ঘটার পরে আন্তঃমন্ত্রণালয়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এখানে সকল বিভাগ থাকবে। ক্ষতিগ্রস্ত এই জাহাজে তিন লাখ ৮০ হাজার পরিত্যক্ত তেল রয়েছে। এই পরিত্যক্ত তেল অপসারণ করার ব্যাপারে জেলা প্রশাসক তার তত্বাবধায়নে ব্যবস্থা নিবেন। পাশে থাকা ডিজেল ভর্তি জাহাজটি নিরাপদে ডিপোতে নেওয়া ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,কোস্টগার্ড, ফায়ারসার্ভিস, নেভি ও পরিবেশ অধিদপ্তর সম্মেলিত ভাবে পরিবেশের বিপর্যয় রোধে কাজ করেছে। ঝালকাঠিতে নৌ ফায়ার স্টেশন স্থাপনের ব্যাপারে সুপারিশ পাঠানো হবে। পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আঃ খালেক মল্লিক, যুগ্ম-সচিব মোঃ হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল সহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button