Uncategorized

জয়ের কৃতিত্ব মেন্ডিজকে দিলেন লংকান অধিনায়ক

পাল্লেকেলেতে বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে শনিবার র‌্যাংকিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৬ রানে জয় পাওয়ার পর সেঞ্চুরি করা কুশল মেন্ডিজের ভূয়সী প্রশংসা করেছেন শ্রীলংকা অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ।
দীর্ঘ ১৭ বছর পর অস্ট্রেলিয়ার বিপেক্ষ প্রথম জয় পাওয়া ম্যাচে একটি বড় ভুমিকা পালন করেছেন রঙ্গনা হেরাথের নেতৃত্বে শ্রীলংকার স্পিনাররা। তবে স্বাগতিকদের ঘুরে দাঁড়াতে জ্বলে উঠেছেন মেন্ডিজ।
প্রথম ইনিংসে ৮৬ রানে পিছিয়ে পড়া সত্বেও টেস্ট ক্রিকেটে মেন্ডিজের প্রথম সেঞ্চুরির (১৭৬) সুবাদে লংকানরা দ্বিতীয় ইনিংসে ৩৫৩ রানের বিশাল স্কোর গড়ে।
এরপর জয়ের জন্য চ্যালেঞ্জিং ২৬৮ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেরতে নামা অস্ট্রেলিয়াকে ১৭১ রানে থামিয়ে দিতে বড় ভুমিকা রেখেছেন ৫৪ রানে ৫ উইকেট শিকার করা স্পিনার রঙ্গনা হেরাথ।
ম্যাচ শেষে খুশি ম্যাথুজ বলেন, ‘এটা একটা বড় জয়। কেননা প্রথম দিনের খেলা শেষে মনে হয়েছিল আমরা কোথাও নেই। কৃতিত্ব কুশল মেন্ডিজকে, যিনি আমাদের উদ্ধার করেছে।’
সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে সব ম্যাচেই হারের পর ‘মুক্তি’ পাওয়া ম্যাথুজ আরো বলেন, ‘উইকেট থেকে স্পিনাররা সহায়তা পেয়েছে এবং রঙ্গনা হেরাথ নিজের অসাধারণত্বের প্রমাণ দিয়েছেন।’
এমন অসাধারণ জয়ের পর মেন্ডিজকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন শ্রীলংকার রাষ্ট্রপতি মাইথিপালা সিরিসেনাও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ২৭ টেস্টে প্রথম জয় পেল শ্রীলংকা। বর্তমানে র‌্যাংকিংয়ের সাত নম্বরে থাকা লংকানরা সর্বশেষ ১৯৯৯ সালে হোম সিরিজে ১-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাতে সক্ষম হয়েছিল।
ম্যাথুজ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর তাদেরকে হারানোটা আনন্দের। অস্ট্রেলিয়া দল খুবই শক্তিশালী এবং তারা র‌্যাংকিংয়ের শীর্ষে।’
ম্যাচে ৭ উইকেট শিকার করে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন অভষেক হওয়া বোলার লক্ষন সানদাকানও।
ম্যাথুজ বলেন, ‘আমাদের জন্য সানদাকান অসাধারণ করেছে। আমরা জানতাম উইকেট টার্ন করতে যাচ্ছে এবং সানদাকান দারুনভাবে সারা দিয়েছে।’
তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৪ আগস্ট গলেতে দ্বিতীয় টেস্টে খেলতে নামবে শ্রীলংকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button