slider

জয়পুরহাট মটর সাইকেলের ধাক্কায় শিশু নিহত, মা ও বোন আহত

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে মাদ্রাসাতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু আনিকা নিহত হয়েছেন। নিহতের মা ও বোন গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন । রবিবার ৩০ অক্টোবর সকাল ১০ টার দিকে সদর উপজেলার দূর্গাদহ বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু নঁওগা বদলগাছী উপজেলার চাঁকলা গ্রামের শাহিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজারের পাশে এলাকা বদলগাছী উপজেলার চাকলা গ্রাম থেকে মা ও বড় বোনের সাথে ৫ বছরের শিশু আনিকা মাদ্রাসাতে যাওয়ায় সময় পাহারপুর দিক থেকে বেপরোয়া গতিতে একটি মটর সাইকেল এসে তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিশু আনিকার মৃত্যু হয়। এ সময় মা ও বোন গুরতর আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, দূর্ঘটনার পর মটর সাইকেলটি দোগাছী এলাকায় ফেলে দিয়ে চলে গেছে, আমরা উদ্ধার করেছি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button