slider
জয়পুরহাটে ৭ দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা

জয়পুরহাট প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে জয়পুরহাটে ৭ দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা উদ্ভোধন, আলোচনা সভা ও সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সার্কিট হাউজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শরীফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী,জেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল সহ আওয়ামীলীগ ও সরকারি-বেসরকারি, কর্মকর্তা, কর্মচারিরা।
আলোচনা সভা শেষে রাতে স্থানীয় শিশু শিল্পিরা নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।



