slider

জয়পুরহাটে যুবকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবার ও স্বজনদের

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের শয়নকক্ষ থেকে মোস্তাকিম নামে গলায় ফাঁস দেওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভাদশা বড় মাঝি পাড়া এলাকার তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মোস্তাকিমের স্ত্রী রিয়া কে জিজ্ঞাসাবাদের জন্য থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত মোস্তাকিম একই এলাকার আব্দুল হামিদের ছেলে।
নিহতের পরিবার ও স্বজনরা জানান, গত ২ মাস আগে পাশের উপজেলা ধামুরহাট এলাকার মানপুর গ্রামের বাবু সরদারের মেয়ে রিয়ার সাথে মোস্তাকিমের বিয়ে হয়। শশুর বাড়িতে রিয়া এসে পারিবারিক কোলহ করে বাবার বাড়িতে চলে যায়। এর পর গতকাল ১৬ ই সেপ্টেম্বর শুক্রবার পারিবারিক ভাবে উভয় পক্ষের সম্মতিতে বৈঠক করে রিয়ার বাড়ি থেকে মোস্তাকিমের বাড়িতে সন্ধ্যায় নিয়ে আসে। রাতে খাওয়া দাওয়ার পর মোস্তাকিম তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। হটাৎ করে দেড় টার দিকে রিয়ার চিৎকারে শশুর শাশুরী ও প্রতিবেশিরা এসে দেখেন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ ।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠায় ও স্তী রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সরোয়ার আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্তা বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের তার স্ত্রীকে অভিবাভক আসলে জিম্মায় দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button