slider
জয়পুরহাটে ভূমি সেবা সপ্তাহ পালিত

জয়পুরহাট প্রতিনিধিঃ ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে সদর উপজেলা মুজিবর রহমান ঢালি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলাইমান আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।




