জয়পুরহাটে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধিঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, নির্দলীয় ও নিরেপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধারের-১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে পদযাত্রা ও সমাবেশ করেছে জয়পুরহাট জেলা বিএনপি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের স্টেশন থেকে পদযাত্রা বের হয়ে শহরের রেলগেটে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় ও সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক গোলজার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহীসিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ঢিউক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মমিন খন্দকার ডালিম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, এই পদযাত্রা থেকেই আমরা স্বৈরাচারি সরকারের পতন ঘটাবো। আমরা খালেদা জিয়ার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমাদের আন্দোলন চলছে। বিএনপির এই আন্দোলন গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, খালেদা জিয়ার মুক্তি ও নিত্য পণ্যেরমূল্য কমানোর আন্দোলন।
বক্তারা আরো বলেন ১০ দফা দাবি আদায়ের জন্য ওয়ার্ড পর্যায়ে পদযাত্রা ও নানা কর্মসূচি দেওয়ার আহবান জানান।




