জয়পুরহাটে পৃথক হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে কড়ই কাদিপুর গ্রামে আব্দুল আলীম হত্যার দায়ে ৬ জনের ও অপরদিকে আক্কেলপুর উপজেলার লক্ষীভিটা গ্রামের জুলেখা বেগম হত্যার দায়ে ১ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দিন এই পৃথক রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার কড়ই কাদিপুর গ্রামের আমিনুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আনোয়ার হোসেন, মোহাম্মদ দুদু, ঘুটু আলম। অপর মামলার ইয়াসিন আলী। তারা সকলেই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
পৃথক মামলার বিবরণীতে জানাযায়,২০০৯ সালের ৭ মার্চ জয়পুরহাট সদর উপজেলার কড়ই কাদিপুর গ্রামের আব্দুল আলিম শ্যালো মেশিন নিয়ে পুকুর পাহারা দেওয়ার জন্য মাঠের মধ্যে যায়। পরের দিন সকাল ৭ টার দিকে জমির মাঠের মধ্যে রশি দিয়ে হাত-পা বাধা রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা । পরেরদিন স্ত্রী মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ছয়জনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করেন। আদালত পর বৃহস্পতিবার দুপুরে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
অপরদিকে ২০০১ সালের ১১ ফেব্রুয়ারি আক্কেলপুর উপজেলার লক্ষ্মীভিটা গ্রামের স্ত্রী জুলেখা বেগম বাড়িতে ঝাড়ু দিতে না পারার কারনে স্ত্রীকে মারপিট করে হত্যা করে তার স্বামী ইয়াসিন আলী। দীর্ঘ শুনানির পর একই আদালতের বিচারক ইয়াসিন আলীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা আদালতের পাবলিক প্রসিকিউটার এ্যাড; নৃপেন্দ্রনাথ মন্ডল।




