slider

জয়পুরহাটে পাঁচবিবিতে হত্যার দায়ে দুই জনের মৃত্যুদন্ড

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে হত্যা মামলায় আহসান হাবিব ও ওহিদুল ইসলাম নামে দু’জনের মৃত্যুদণ্ড ও একই সাথে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুর রশীদের ছেলে আহসান হাবিব ও বুদা প্রামানিকের ছেলে ওহিদুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।

এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন, আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড: নিপেন্দ্রনাথ মন্ডল ।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৪ সালের সেপ্টেম্বর মাসের ১০ তারিখে বিকেলে একই গ্রামের প্রতিবেশী আহসান হাবিব ও ওয়াহেদুল ইসলাম মোহাম্মদ আলীকে ফুটবল খেলা দেখার কথা বলে ডেকে নিয়ে যাওয়ার পর সে আর বাড়ি ফিরেনি। পরের দিন ভোরে চকশিমুলিয়া মৌজার আদিবাসী পাড়ার রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়।

পরে এ ঘটনায় নিহতের পিতা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে দীর্ঘ ১৯ বছর পর বৃহস্পতিবার দুপুরে এ মামলাটির রায় হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button