slider
জয়পুরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ট্রাকের নিচে পড়ে আইয়ুব আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাট-হিলি রোড়ের হিচমী বাইপাস মোড়ে এ দুর্ঘটনায় ঘটে।
নিহত আইয়ুব আলী কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রীর করা মামলার আপোষ করার জন্য জয়পুরহাট আদালতে এসেছিলেন। আপোষ হয়ে গেলে। আইয়ুব আলীর ন্যাসনাল আই ডি কার্ড নিতে তার বাড়িতে যাওয়ার পথে জয়পুরহাট-হিলি রোড়ের হিচমী বাইপাস পার হওয়ার সময়ে মোড়ে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হন। লাশটি পুলিশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।




