slider

জয়পুরহাটে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার-২

জয়পুরহাট প্রতিনিধিঃ কোল্ডড্রিংক্স এর সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে গৃহবধু (৩৫) কে পালাক্রমে ধর্ষনের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পাঁচবিবি আওলাই গোড়না গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার নওডোবা গ্রামের মৃত তায়েব উদ্দিনের ছেলে সুবারুল (৪০) ও একই গ্রামের আত্তাব আলীর ছেলে রুবেল হোসেন (৩৫)।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়,পাঁচবিবি উপজেলার আওলাই ডাহুরিয়া এলাকায় গত রবিবার দুপুরে ধর্ষিতা গৃহবধুর স্বামী ও শাশুরী চিকিৎসার জন্য শহরে গেলে গৃহবধুর বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ি সংলগ্ন ধানের আড়তদার সুবারুল ও তার কর্মচারি রুবেল দুই গ্লাস কোল্ডড্রিংক্স এর সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে খাওয়ানোর পরে বাড়ির একটি ঘরে পালাক্রমে গৃহবধুকে ধর্ষণ করে। পরে গৃহবধুর স্বামী ও পরিবারের সদস্যরা বাড়িতে আসার পর ঘটনাটি জানালে তারা গৃহবধুকে হাসপাতালে ভর্তি করে ও তার স্বামী ঐ দু জনের বিরূদ্ধে থানায় মামলা করে ও মঙ্গলবার দিবাগত রাতে পাশের গোড়না গ্রাম থেকে তাদের গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব দেশরূপান্তরকে বলেন, গত ২৭ ই মার্চ দুপুরে গৃহবধুর বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির পাশের ধান ব্যাবসায়ী সুবারুল ও রুবেল ঐ গৃহবধুকে ধর্ষন করে। ধর্ষনের অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়ায় তাদের মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়। তাদেরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিম জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button