slider

জয়পুরহাটে খামারী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: দুগ্ধ-হৃষ্টপুষ্ট করণ শিল্পের সাথে যুক্ত’- এই প্রতিপাদ্য কে সামনে রেখে
জয়পুরহাটে খামারী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এনডিডিপি) চীপ টেকনিক্যাল কো-অডিনেটর ড. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহফুজার রহমান, বাংলাদেশ ডেইলি ফার্মারস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খামারীরা।
এসময় জয়পুরহাট জেলায় আদর্শ খামারী ক্যাটাগড়িতে সন্জিব ঘোষ। নবীন উদ্যোক্তা ক্যাটাগড়িতে কানিজ ফাতেমা। নারী উদ্যোক্তা ফাতেমা আলম। আদর্শ দুগ্ধ প্রক্রিয়াজাতকরন উদ্যোক্তা ক্যাটাগড়িতে হিরালাল সাহাসহ ৪ জনকে সংবর্ধনা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button