slider

জয়পুরহাটে কিডনি বেচাকেনা চক্রের ২ সদস্য গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে কিডনী বেচাকেনা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৩১ মে) দুপুরে পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা সংবাদ সম্মেলনে করে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত হলেন জয়পুরহাটের কালাই উপজেলার টাকাহুত গ্রামের মৃত বেলায়েত হোসেন সরকারের ছেলে আব্দুল গোফফার সরকার (৪৫) ও একই উপজেলার জয়পুর-বহুতি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নূর আফতাব (৪২) ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলাসহ পাশ্ববর্তী নঁওগা, গাইবান্ধা, দিনাজপুর এলাকার নিরীহ, ঋণগ্রস্ত ও হত দরিদ্র নারী এবং পুরুষদের মোটা অংকের টাকার লোভ দেখিয়ে তাদের কিডনি বিক্রি করতে বাধ্য করে আসছিলেন।
এসব নিরীহ মানুষরা জীবনের ঝুকি নিয়ে দালালদের খপ্পরে পরে ৪/৫ লাখ টাকায় চুক্তিতে তাদের মূল্যবান কিডনি বিক্রি করে দেন। ভারত ও দুবাইসহ বিভিন্ন দেশে গিয়ে তাদের কিডনি দিয়ে নামমাত্র চিকিৎসা নিয়ে যখন দেশে ফিরেন, তখন দালালরা বিমাবন্দরেই তাদের হাতে ১/২ লাখ টাকা হাতে দেন। তারা পরে বোঝেন যে কিডনি দেওয়া আইনগত অপরাধ। নিজে অপরাধী হওয়ায় তারা দালালদের তেমন কিছু বলতেও পারেনা। কেউ কেউ বাড়ি ছেরে পালিয়ে জীবন যাপন করেন।
কিডনি দাতারা নিজের অঙ্গ বিক্রি করে ঝুকি নিয়ে জীবন অতিবাহিত করছে,আর লাভবান হচ্ছেন দালালরা। কেউ কেউ নিজের কিডনি বিক্রি করে প্রতারিত হয়ে নতুন করে হয়ে যাচ্ছেন দালাল চক্রের সদস্য।
পুলিশ সুপার আরো জানান, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর সার্কেল মোসফেকুর রহমান, পাঁচবিবি সার্কেল ইশতিয়াক আলম সহ পুলিশের বিভিন্ন স্থরের কর্মকর্তা ও সাংবাদিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button