slider

জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃংঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জয়পুরহাট পুলিশ লাইন থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, পুলিশ সুপার নুরে আলম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং আহবায়ক গোলাম হাক্কানী, সদস্য সচিব নন্দলাল পার্শী সহ অনন্যরা।
একই সময় জেলার অনন্য উপজেলায় দিবসটি পালিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button