slider

জয়পুরহাটের সাবেক এম পি আব্বাস আলী মন্ডল অসুস্থ্য

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক, সাবেক দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান,সাবেক সংসদ সদস্য,বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ্ আব্বাস আলী মন্ডল অতিরিক্ত গরমের কারনে অসুস্থ্য হয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
মংগলবার বৈকাল ৪ টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারিরীক অবস্থার উন্নতি হলে তার ছেলে জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুল রহমান রকেট সহ তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়।
উল্লেখ্য যে আলহাজ্ আব্বাস আলী মন্ডল দীর্ঘদিন থেকে চোখ সহ শারীরিক নানা রকম অসুখ নিয়ে আছে।
জয়পুরহাটের সর্বজন স্বীকৃত শ্রদ্ধাভাজন প্রবীন এই রাজনৈতিক ব্যাক্তির জন্য সকলের নিকট দোঁয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যারা।
এ ব্যাপারে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক রাসেদ মোবারক জুয়েল বলেন, আলহাজ্ আব্বাস আলী মন্ডল সাহের অসুস্থ্য অবস্থায় তার গ্রামের বাড়ীতে গিয়েছিলেন। অতিরিক্ত গরমের কারনে অসুস্থ্য হয়ে পরেছিলেন। হাসপাতালে ভর্তির পর তিনি কিছুটা সুস্থ্য হলে তাকে বাড়িতে নিয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button