আন্তর্জাতিক সংবাদশিরোনাম

জোরালো হচ্ছে তামিমির মুক্তির দাবি

দিনের পর দিন অনলাইনে জোরালো হচ্ছে ফিলিস্তিনের ১৭ বছর বয়সী আহেদ তামিমির মুক্তির দাবি। ইসরায়েলি সেনাবাহিনীর গালে থাপ্পড় মেরে কারাবন্দি হয়েছেন তিনি।
বর্তমানে ইসরায়েলের সামরিক কারাগারে বন্দি আছেন তামিমি। তার মুক্তির দাবিতে এখন পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষ একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন।
গত বছরের ডিসেম্বরের শেষের দিকে অনলাইন স্বাক্ষর কর্মসূচি শুরু করেন তামিমির বাবা বাসিম। ইসরায়েলের কারাগারে বন্দি তামিমিসহ ফিলিস্তিনের সব শিশুর মুক্তির দাবিতে স্বাক্ষর কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে।
ওই পিটিশনে বলা হয়েছে, তামিমি ও অন্য অনেক শিশু ইসরায়েলের কারাগারে বন্দি আছে; আমরা তাদের পাশে আছি। আমাদের হৃদয়ে আছ তোমরা। তোমাদের মুক্ত না করা পর্যন্ত অামরা হাল ছাড়বো না। একা না তোমরা।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৯ ডিসেম্বর রাতে রামাল্লার উত্তরাঞ্চলের নবি সালেহ গ্রামে ইসরায়েলি সেনারা তল্লাশি শুরু করলে বাকবিতণ্ডার একপর্যায়ে ইসরায়েলি সেনাকে চড় মারেন তামিমি। পরে আহেদ তামিমিকে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাকে চড় মারার ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে তা ভাইরাল হয়ে যায়। প্রথমদফায় তামিমি জামিনে মুক্তি পেলেও পরে তাকে কারাগারে আটকে রাখা হয়।
সূত্র : মিডল ইস্ট মনিটর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button