বিনোদন

জেসিয়া ইসলামের পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসান

চীনের শিমেলং ওশান কিংডমে ৩১ অক্টোবর মিস ওয়ার্ল্ড-এর ৬৭তম আসর অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে বৃহস্পতিবার রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে ৬৭তম মিস ওয়ার্ল্ড-এর চূড়ান্ত অনুষ্ঠান শুরু হবে।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার টপ মডেল বিভাগে তার প্রস্তুতি সবচেয়ে ভালো ও আত্মবিশ্বাসী। ট্যালেন্ট, মাল্টিমিডিয়া, স্পোর্টস, বিউটি উইথ আ পারপাস এবং শীর্ষ ৪০-এ পৌঁছাতে পারলে হেড টু হেড চ্যালেঞ্জেস বিভাগে লড়তে হবে জেসিয়াকে। জেসিয়ার প্রিয় খেলা ক্রিকেট। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তার সবচেয়ে পছন্দের ক্রিকেটার। তিনি সাকিবের ভক্ত।
তিনি সাথে করে বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটের তৈরি অনেক পণ্য নিয়ে নিয়েছেন। নিজে সেখানে পরার জন্য পাহাড়িদের পোশাক থামি এবং পাটের তৈরি সালোয়ার-কামিজ ও জামদানি শাড়ি নিয়েছেন। প্রতিযোগিতা শেষে তিনি দেশে ফিরবেন আগামী ১৯ নভেম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button