Uncategorized

জেলা শিল্পকলা একাডেমি জয়পুরহাটের ব্যাবস্থাপনায় গণহত্যা বিষয়ক থিয়েটার ‘রক্তে বহে তুলসীগঙ্গা’

মিজানুর রহমান : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ শিলকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি জয়পুরহাটের ব্যাবস্থাপনায় পরিবেশিত হতে যাচ্ছে গণহত্যা বিষয়ক পরিবেশ থিয়েটার ‘রক্তে বহে তুলসীগঙ্গা’।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ শিলকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি জয়পুরহাটের ব্যাবস্থাপনায় পরিবেশিত হতে যাচ্ছে গণহত্যা বিষয়ক পরিবেশ থিয়েটার ‘রক্তে বহে তুলসীগঙ্গা’। নাকট টি রচনা ও নির্দেশনা করছেন ড. কামাল উদ্দিন, শিক্ষক থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল, ময়মনসিংহ। নাটকটির মহড়ার কাজ চলমান এবং আগামী ১৪ই ডিসেম্বর, সন্ধ্যা ৬:৩০ মিনিট, শহীদ বুদ্ধিজীবি দিবসে রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পরিবেশিত হবে। এ নাটকে জয়পুরহাটের গনহত্যার চিত্রগুলো উঠে এসেছে যেখানে কড়ই কাজিপুর, আক্কেলপুর, জয়পুরহাট সদর,পাঁচবিবি, পাগলা দেওয়ান এইসকল জায়গায় যে গনহত্যা হয়েছে সেগুলোর সারমর্ম নাটকের মাধ্যমে উঠে এসেছে এবং কড়ই কাদিপুরের গনহত্যার ঘটনাকে গুরুত্ব দেয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি জয়পুরহাটের ব্যাবস্থাপনায় থিয়েটারে অভিনয় করছেন জয়পুরহাট জেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
সারাদেশ ব্যাপী আমাদের মুক্তিযুদ্ধ বিজয় যতটা গুরুত্ব পেয়েছে; ততটা পায়নি গণহত্যা, গণকবর ও বধ্যভূমি। বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে রয়েছে বধ্যভূমি। গণহত্যার ভয়াবহতা, গণকবর, বধ্যভূমিসহ মুক্তিযুদ্ধের সামগ্রিক ভাষ্য তুলে ধরছে পরিবেশ থিয়েটার। শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিটি জেলায় হবে গণহত্যার পরিবেশ থিয়েটার। দেশব্যাপী এই নাট্যযজ্ঞের উদ্বোধন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তাঁর ভাবনা ও পরিকল্পনায় দেশের নাট্যকার, নির্দেশক ও অভিনেতাদের অংশগ্রহণে বাস্তবায়িত হচ্ছে এই আয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button