Uncategorized
জেলা পুলিশ কতৃক উদ্ধারকৃত পুরাকীর্তি (গোমূর্তি) উত্তরবঙ্গ জাদুঘর নিকট হস্তান্তর

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : অদ্য ০৮ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ সকাল ১০ঃ৩০ ঘটিকায় জেলা পুলিশ, কুড়িগ্রাম কতৃক উদ্ধারকৃত পুরাকীর্তি (গোমূর্তি) উত্তরবঙ্গ জাদুঘর, কুড়িগ্রাম কতৃপক্ষের নিকট হস্তান্তর করেন জেলা পুলিশ, কুড়িগ্রামের সুযোগ্য পুলিশ সুপার, জনাব সৈয়দা জান্নাত আরা মহোদয়।
এসময় উত্তরবঙ্গ জাদুঘরের পক্ষথেকে পুরাকীর্তিটি গ্রহণ করেন জনাব এস,এম, আব্রাহাম লিংকন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উত্তরবঙ্গ জাদুঘর, কুড়িগ্রাম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, উত্তরবঙ্গ জাদুঘরের কতৃপক্ষ সহ জেলা পুলিশ, কুড়িগ্রামের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।




