জেলা পরিষদ নির্বাচনে কাপাসিয়ায় সদস্য নির্বাচিত হয়েছেন আরিফ

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে কাপাসিয়া ৪নং ওয়ার্ডের সদস্য পদে ৮১ ভোট পেয়ে (বৈদ্যুতিক পাখা) মার্কায় নির্বাচিত হয়েছেন মো: আনিছুর রহমান আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইমানউল্লাহ শেখ ইমু (তালা) পেয়েছেন ৪৭ ভোট। এছাড়া অন্য প্রার্থী মো. ওয়াজ উদ্দিন মোল্লা (টিউবওয়েল) পেয়েছেন ১৫ এবং এসএম সালাহ উদ্দিন সাদিকুল (হাতি) ৩ ভোট পেয়েছেন।
এছাড়া মহিলা সদস্য পদে উম্মে কুলসুম শিল্পী (দোয়াত কলম) ১৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা. তাসলিমা রহমান লাভলী (ফুটবল) পেয়েছেন ৮ ভোট এবং আসমা আক্তার (হরিণ) ২ ভোট পেয়েছেন।
আর চেয়ারম্যান পদে মো. মোতাহার হোসেন মোল্লা (মোটরসাইকেল) পেয়েছেন ১০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম মোকসেদ আলম (আনারস) পেয়েছেন ৩৮ ভোট এবং মো. সামসুদ্দিন খন্দকার (চশমা) ১ ভোট পেয়েছেন।
নির্বাচনে রিটার্টিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান। আইন শৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ন্ত্রণে ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন, কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম প্রমুখ।




