জেন্ডার সমতায় হোক সামাজিক ন্যায্যতা

মানিকগঞ্জ প্রতিনিধি : “নারী পুরুষে বৈষম্য হ্রাস করি, নারী বান্ধব সাংস্কৃতিক সমাজ গড়ি ” এই স্লোগানকে ধারণ করে মানিকগঞ্জের সিংগাইর অঞ্চলে ইয়ুথ গ্রীণ ক্লাব ও বারসিক এর যৌথ অায়োজনে বারসিক সিংগাইর রিসোর্স সেন্টার মিলনায়তনে সকাল ১০.০০-২.০০ ঘটিকা পর্যন্ত জেন্ডার বৈচিত্র্য অান্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়। ইয়ুথ গ্রীণ ক্লাবের সিংগাইর উপজেলা অাহবায়ক শাকিল অাহমেদ সনেট এর সভাপতিত্ব বারসিক প্রোগ্রাম অফিসার মো. নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক অাঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, বিষয় ভিত্তিক সেশনে সহায়কের ভূমিকা পালন করেন বারসিক প্রোগ্রাম অফিসার রাশেদা অাক্তার, শিমুল কুমার বিশ্বাস, সত্ত রঞ্জন সাহা,মো. মুক্তার হোসেন, ধারনাপত্র পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক রিনা অাক্তার ও অাছিয়া অাক্তার প্রমুখ।
কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন ধরনের খেলা ও গ্রুপ ওয়ার্কার মাধ্যমে তারা জেন্ডার ধারণায় জেন্ডার সমতা,অধিকার, ন্যায্যাতার মাধ্যমে অামরা চলমান অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবো এবং সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে নারী বান্ধব বহুত্ববাদী সমাজ বিনির্মানে নিরলসভাবে কাজ করবো বলে তারা প্রত্যয় করেন।




