sliderরাজনীতিশিরোনাম

জেএসডি ঢাকা মহানগর নিউমার্কেট থানার কর্মী সভা অনুষ্ঠিত

জেএসডি ঢাকা মহানগর দক্ষিণ এর নিউমার্কেট থানার কর্মিসভা আজ বিকাল ৫টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিউমার্কেট থানার নেতা মোহাম্মদ শামীম হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনসার উদ্দিন।
বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক জনাব মোশারেফ হোসেন মন্টু, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবদুল মান্নান, উত্তরের আহবায়ক কামাল উদ্দিন মজুমদার সাজু, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন স্বপন, পূর্বের যুগ্ম আহবায়ক কামরুল আহসান অপু, দক্ষিণের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন সরকার অন্যায়ভাবে জ্বলালি তেল এর মুল্য বৃদ্ধি করে বাইপ্রোডাক্ট হিসেবে সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্ধগতি ঘটিয়ে জনজীবনে দুর্ভোগ তৈরি করছে।
মানুষ দিশেহারা অবস্থায় দিনযাপন করছে।
এই অবস্থায় গনজাগরণের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বিদ্যমান অকার্যকর শাসন ব্যবস্থা বদলানোর লড়াই জোরদার করার আহবান জানান।আহবায়ক কমিটি গঠন ঃ

মোহাম্মদ শামীম হোসেন বাবুকে আহবায়ক, মোহাম্মদ মানিক, মোহাম্মদ সজীব হোসেন, আল আমিন, সমর শরিফকে যুগ্ম আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button