জেএসডি’র বেগমগঞ্জ উপজেলার সিরাজুল ইসলাম(বি এ) কে সভাপতি ও শহিদুল ইসলাম খোকন কে সাধারণ সম্পাদক নির্বাচিত

জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি’র বেগমগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। আলহাজ্ব সিরাজুল ইসলাম-(বি এ) কে সভাপতি ও শহিদুল ইসলাম খোকন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৩ সদস্য কমিটি গঠিত হয়। গত ২১শে অক্টোবর শুক্রবার চৌমুহনী মদন মোহন হাই স্কুল প্রাঙ্গনে মরহুম জননেতা জনাব আবদুল জলিল চেয়ারম্যান এর স্মরণ সভা অনুষ্ঠানে উক্ত কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, এডভোকেট সানোয়ার হোসেন তালুকদার, জেএসডি’ জাতীয় কমিটির সদস্য, মিসেস তানিয়া রব, জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা, সিরাজ মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি, মোঃ মোশারফ হোসেন, নোয়াখালী জেলা জেএসডি’র আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লা, জেলা জেএসডির আহবায়ক কমিটির সদস্য সচীব, আমির হোসেন-বিএসসি ও বিভিন্ন ইউনিয়ন এর জেএসডি সমর্থিত সাবেক ও বর্তমান চেয়ারম্যান – মেম্বার গণ, উপজেলা -জেলা – কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বেগমগন্জ উপজেলা জেএসডি’র সাবেক সাধারণ সম্পাদক নূর রহমান চেয়ারম্যান এর সন্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন, সাবেক সভাপতি, আনোয়ারুল কবির মানিক।
বিজ্ঞপ্তি




