Uncategorized

জুরাছড়িতে সেনা বাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল মেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, জুরাছড়ি : শান্তি, সম্প্রীতি উন্নয়নের ধারা অবহ্যত পাশাপাশি জুরাছড়ি উপজেলার বাসী সকল প্রতিযোগীতায় প্রথম স্থানে দেখতে চাই।
সোমবার জুরাছড়ি উপজেলায় সেনা বাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল মেসের সমাপানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওবায়দুল হক একথা বলেন।
তিনি আরো বলেন, সম্প্রতি উপজেলার নৌকা বাইচ দেখে উৎসাহিত হয়ে উপজেলা পর্যায়ে নৌকা বাইচ প্রতিযোগীতা আয়োজন করছেন রাঙামাটি রিজিয়ন কমন্ডার। যা আমাদের খুবই গর্বে । পার্বত্য এলাকার মধ্যে জুরাছড়ি উপজেলা একটি অন্যতম শান্তি প্রিয় এলাকা। সুতরাং এলাকায় শান্তিপূর্ন পরিবেশ অক্ষত রাখতে এলাকায় কোন প্রকার চাঁদাবাজ কিংবা ত্রাসকারীদের প্রশ্রয় দেওয়া যাবেনা। বরং তাদের প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রীতি ফুটবল মেসে উপজেলা পরিষদ একাদশ ও ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেন। বেলা ৩ ঘটিকায় খেলা শুরু হলে প্রথমার্ধে উপজেলা পরিষদের পক্ষে অমর চাকমা ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়কে একটি গোল্ড দেয়। বহু চেষ্টার পরেও ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয় প্রতিপক্ষ উপজেলা পরিষদকে কোন গোল্ড দিতে পারেনি।
খেলা শেষে জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওবায়দুল হক সকল খেলোয়ারদের মেডেল ও ট্রোফি প্রদান করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মেজর স¤্রাট তানভীর, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, ক্যাপ্টেন আশরাফ ইসলাম, রির্সোস সেন্টারের ইন্সেট্রোটর মোঃ মরশেদুল আলম, পানছড়ি ভূবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যা নন্দ চাকমাসহ স্থানীয় গন্যমান্যব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button