শিরোনাম

জীবননগরে সোনালী ব্যাংকে ডাকাতি : অজ্ঞাত তিনজনের নামে মামলা

সংবাদদাতা, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সোনালী ব্যাংকের উথলী বাজার শাখায় দিনদুপুরে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে উথলী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দীক বাদী হয়ে জীবননগর থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হতে চললেও কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, তিন দুষ্কৃতকারী হেলমেট, মাস্ক ও পিপিই পরিধান করে অস্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটিয়েছে। ব্যাংকটির শাখায় কোনো সিসি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের চিহ্নিত করতে সময়ক্ষেপণ হচ্ছে।
তবে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করার আশ্বাস তার। ব্যাংকটির শাখায় একটি খেলনা পিস্তলের অংশ জব্দ করা হয়েছে।
রবিবার দুপুর সোয়া ১টায় চুয়াডাঙ্গার উথলী শাখায় তিনজন ডাকাত সদস্য প্রহরী ও ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে সাড়ে আট লাখ টাকা লুট করে নিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button