জি সিনে অ্যাওয়ার্ড পেলেন জয়া আহসান

‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের সুবাদে এবার ভারতে ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ পেলেন জয়া আহসান। ‘বিসর্জন’ ছবিটি পেয়েছে সেরা ছবির পুরস্কার আর সেরা অভিনেত্রী হয়েছেন জয়া। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের বিকে গ্রাউন্ডসে জয়ার হাতে পুরস্কার তুলে দেন তামিল ভাষার চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী তিওয়ারি।
সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করার পর জয়া বলেন, জি সিনে অ্যাওয়ার্ডস খুব সম্মানজনক একটি পুরস্কার। এবার আমি এই পুরস্কার পেয়ে অভিভূত। ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলীর প্রতি আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারি। বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি।
এদিকে কলকাতার ২০১৭ সালের ‘সেরা ১০ টালিউড অভিনেত্রী’র তালিকায় শীর্ষে আছেন জয়া আহসান। এ বছর তার অভিনীত ‘বিসর্জন’ ছবিটি পেয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি ভারতের এক জনপ্রিয় অনলাইনের জরিপেও উঠেছে তার নাম।




