slider

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩১ মে ২০২৩ (বুধবার) দুপুরে চকবাজারের কমিউনিটি সেন্টারে চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া—মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন চকবাজার থানা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার পারভেজ বাদল, সঞ্চালনা করেন চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন। আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আশরাফ আলী আজম, হাজী মোঃ হুমায়ুন কবির, মহিলা কাউন্সিলর শামসুন্নাহার ভূঁইয়া, আরিফুর রহমান নাদিম, চকবাজার থানা বিএনপি নেতা শফিকুল ইসলাম রাসেল, হাজী সালেম, আনিসুর রহমান আনিস, হাজী সামাদ, আনোয়ারুল হক রনি, হাজী সাবের, হাজী কুতুবউদ্দিন, ফরিদ উদ্দিন জুয়েল, মোঃ রনি, হাজী মনির, সোয়েব আহমেদ ফারুক, মোঃ তাইজুদ্দিন, মোঃ সেলিম, চকবাজার থানা যুবদল নেতা মোঃ বাবু, আক্তার হোসেন, মোঃ সুমন, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মুসা ফরাজী, মোঃ আক্তার হোসেন, মোঃ কবির হোসেন, আব্দুর রহমান, আকাশ আহমেদ, মোঃ জাহাঙ্গীর, মোঃ শামীম, চকবাজার থানা ছাত্রদল নেতা হাসনাইন আহমেদ হানি, অপু দাস, চকবাজার থানা মহিলা দল নেত্রী মোছাঃ মুক্তা, চকবাজার থানা শ্রমিকদল নেতা মোঃ মাহবুব, চকবাজার থানা জাসাস নেতা শাহ আলম প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button