slider

জিপিএল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে জিয়ার কান্দি চ্যাম্পিয়ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: জিপিএল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে সিজন ৩,২০২৪- ফাইনাল খেলায় গৌরীপুর এসএ হাইস্কুল আজিজিয়া মাঠে সম্পন্ন হয়েছে। খেলায় জিয়ারকান্দি রেঁনেসা একাদশ ১৪১ রান করে জবাবে শোলা কান্দি এসএ একাদশ ১১২ রান করে অলআউট হয়ে যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
খেলায় প্রথমে বোলিং করেছে শোলাকান্দি এসএ একাদশ।
ব্যাটিং করেছে জিয়ার কান্দি রেঁনেসা একাদশ। ১২ ওভারের খেলায় জিয়ার কান্দি রেঁনেসা একাদশ ১৪১ রান সংগ্রহ করে।
বেলা সোয়া দুইটায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও তিতাস উপজেলার জিয়ার কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলী আশরাফ ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান।
আরো বক্তব্য রাখেন সাবেক কৃতি খেলোয়াড় আবদুর রাজ্জাক সরকার, টুর্নামেন্টের আয়োজক ইতালি প্রবাসী হাসান সরকার, গৌরীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি গাজী মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান হেলেন, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মানিক সরকার। খেলায় টসের দায়িত্ব পালন করেন গৌরীপুর এসএ হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সেলিম।
সঞ্চালনা করেন জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button