slider

জিপিএল গোল্ডকাপ ক্রিকেটে জিনিয়াস চ্যাম্পিয়ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ গতকাল মঙ্গলবার বিকেলে দাউদকান্দি গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের আজিজিয়া মাঠে গৌরীপুর গোল্ড-কাপ ক্রিকেট টুর্নামেন্ট (G.P.L) এর ফাইনাল ম্যাচে গৌরীপুর তালহা প্রিন্টারস একাদশকে ৭১ রানে হারিয়ে, চ্যাম্পিয়ন হয় তিতাসের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ একাদশ।

এতে পুরস্কার গ্রহণ করেন জিনিয়াস একাদশের টিম ম্যানেজার প্রতিষ্ঠান অধ্যক্ষ সরকার আবুল কালাম আজাদ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান ও সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button