বিনোদন

জিজি হাদিদের পোস্ট চুরি করলেন উর্বশী!

কয়েক মাস আগে ‘ছোট তারা’ উর্বশী রাউতেলার সঙ্গে তুলনা করা হয়েছিল মার্কিন ফ্যাশন মডেল জিজি হাদিদের সঙ্গে। অবশ্য জানা গিয়েছিল, এ তুলনা করেছিলেন তাঁরই পিআর (পাবলিক রিলেশন) টিম। কয়েকটি সংবাদমাধ্যম এ খবর ছেপেছিল। মনে হচ্ছে, এ মডেল-অভিনেত্রী এ তুলনাকে হৃদয়ে ধারণ করেছেন!
সম্প্রতি বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের ভ্রাতুষ্পুত্র আহান পান্ডের সঙ্গে দেখা যায় উর্বশীকে। কয়েকটি ট্যাবলয়েড এ খবর ছেপেছে যে, তাঁরা দুজন ডেটিং করছেন। উর্বশী এ খবর উড়িয়ে দিতে ব্যবহার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম। খবর হিন্দুস্তান টাইমসের।
সংগীতশিল্পী জিয়ান মালিকের সঙ্গেও তাঁর প্রেমের গুঞ্জন রয়েছে।
তবে লেখার জন্য একটু সময় খরচ না করে মার্কিন মডেল জিজি হাদিদের বাণী কপি করে নিজের পোস্টে চালিয়ে দিয়েছেন!
ইনস্টাগ্রামে জিজির পোস্ট হুবহু নিজের নামে চালিয়ে দেন উর্বশী।

নেটিজেনরা উর্বশীর ‘নকলবাজি’ ধরে ফেলার পর শুরু হয় ট্রল। ইনস্টাগ্রামে ডায়েট সাবিয়া নামে এক অ্যাকাউন্ট জিজি হাদিদ ও উর্বশী রাউতেলার দুটি পোস্ট পাশাপাশি রাখা ছবি দিয়ে শেয়ার দেয়। শুধু এটিই নয়, অনলাইনে ছড়িয়ে পড়ে এ খবর। শুরু হয় হাসাহাসি।
একজন লিখেছেন, ‘হা হা হা, শুনেছিলাম তাঁর মস্তিষ্ক নেই। এখন দেখছি শব্দও নেই।’ আরেকজন লিখেছেন, ‘কেন সে এটা করল? সে কি নিজে লিখতে পারে না?’
কেউ কেউ শুধরে দিয়েছেন, ‘কারো পোস্ট কপি করলে ক্রেডিট দিতে হয়।’
তবে কীভাবে জিজি হাদিদের পোস্টের সঙ্গে তাঁর পোস্টের এমন হুবহু মিল হলো, তার কোনো সদুত্তর মেলেনি উর্বশী রাউতেলার কাছ থেকে। এনটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button