slider

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসে আটক হলেন পরীক্ষার্থী

সোহেল রানা, সাভার (ঢাকা) প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগে ভর্তি হতে এসে আটক হয়েছেন প্রক্সি দিয়ে উত্তীর্ণ হওয়া এক পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ ভর্তি হতে এসে আটক মিনহাজুল আবেদীনের পরিবর্তে আরেকজন টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
সুদীপ্ত শাহীন জানান, মিনহাজুল আবেদীন ওরফে আল-আমিন সমাজবিজ্ঞান এবং আইন অনুষদের ‘বি’ ইউনিটের মেধা তালিকায় দশম স্থান অধিকার করেন। মঙ্গলবার বিকেলে ভর্তি হতে এসে তার লেখা ও স্বাক্ষরের সঙ্গে লিখিত পরীক্ষার লেখার মিল না থাকায় আইন অনুষদের ডিন তাপস কুমার দাস তাকে আটক করেন।
পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় হস্তান্তর করা হয়। এর আগে ভর্তি পরীক্ষার পর মৌখিক পরীক্ষাতেও মিনহাজের জালিয়াতির বিষয়টি কর্তৃপক্ষের নজর এড়িয়ে যায় বলে জানান তিনি।
প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন জানান, তিন লক্ষ টাকার বিনিময়ে অন্যের মাধ্যমে ভর্তি পরীক্ষা দেওয়ানোর বিষয়টি স্বীকার করেছে আটক ভর্তিচ্ছু। বারবার হাতের লেখা চর্চার পর মৌখিক পরীক্ষায় সে অংশ নিয়েছিল বলে জানিয়েছে। তাকে নিয়মিত মামলায় আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button