আন্তর্জাতিক সংবাদশিরোনাম

জার্মানিতে একদিনে ১৩ সহস্রাধিক করোনায় আক্রান্ত

রবার্ট কোচ ইন্সটিটিউটের (আরকেআই) পরিসংখ্যানে বলা হয় জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৫৫ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৪০ হাজার ৮৫৪ জন।
পরিসংখ্যানটিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৫৬ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৭৮ জনে।
জার্মানিতে বৃহস্পতিবার প্রথম একজনের শরীরে নতুন ধরণের করোনা সংক্রামন শনাক্ত করা হয়েছে যা আগের করোনা ভাইরাসের থেকে তিন গুন শক্তিশালী, আক্রান্ত নারী ব্রিটেন থেকে জার্মানিতে ফিরেছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানায়।
আক্রান্ত এই রোগী গত ২০ ডিসেম্বর ফ্রাঙ্কফুর্ট বিমান বন্দর হয়ে দেশে ফিরেছেন, এখানে আসার পর টেস্টে তার করোনা পজেটিভ শনাক্ত হয়, পরে তার নমুনা বার্লিনে ন্যাশনাল করোনাভাইরাস কনসালটিং ল্যাবরেটরিতে পাঠানো হয়, এখানে তাকে করোনার নতুন ধরণ বি.১.১.৭ শনাক্ত করা হয়।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button