slider

জাফলং ব্রীজ ও বৈদ্যুতিক টাওয়ার‌ হুমকির মুখে

গোয়াইনঘাট প্রতিনিধিঃ দীর্ঘদিনের ঐকান্তিক প্রচেষ্টার ফলে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মাটি মানুষের নেতা বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি জাফলং ব্রীজটি প্রধানমন্ত্রীর উপহার হিসাবে গ্রহন করে জাফলং এর গণমানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করে জাফলং গোয়াইনঘাট সড়ক পথে যুগান্তরকারী উন্নয়ন করেন ৷ কিন্তুু ব্রীজটি চালু হওয়ার পর হতে মাত্র কয়েক মাসের ব্যবধানে ব্যয় বহুল ব্রীজটি হুমকীর মুখে এসে দাঁড়ীয়েছে৷

একটি চাঁদাবাজ চক্র ই,সি,এ (ইকোলজিকেলি ক্রিটিক্যাল এরিয়া) ভূক্ত এলাকা হতে গোয়াইনঘাট প্রশাসনের সকল দপ্তরকে লিয়াজো করে ব্রীজের আশপাশ জায়গা হতে দিনে রাতে হরিলুট চালিয়ে বালু পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে ৷ কিন্তুু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজরে আনছেন না ৷ এভাবে চলতে থাকলে কয়েক দিনের মধ্যে ব্রীজটি ভেঙ্গে পড়ে যাবে বলে স্থানীয় সচেতন মহলের ধারণা।

সচেতন মহল জানান, গোয়াইঘাট উপজেলার কর্তা ব্যক্তিদের আঙ্গুলের ইশারায় ও প্রশাসনের অবহেলায় ব্রীজ এলাকায় এই পরিস্থিতি করা হচ্ছে৷ বর্তমানে যেকোন সময় যানবাহন চলাচলে ব্রীজটি সবসময় ঘনকাঁপুনি দেয় ৷ এখনি সময় পাথর ও বালুখেকো চক্রটিকে রুখে দেয়ার উপযুক্ত সময়, নতুবা প্রধান মন্ত্রীর উপহার নদীর জলে মিসে বিলীন হয়ে যাবে ৷

এ বিষয়ে গোয়ানঘাট উপজেলার ‌নির্বাহী অফিসার মহোদয়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমরা সর্বসময় এ বিষয়টি আমলে নিচ্ছি এরকম কোন কিছু হলে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। থানা পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনিও একই কথা বলে জানান প্রশাসন থেকে আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।

১৫০ মিটারের মধ্যে একটি বৈদ্যুতিক টাওয়ার রয়েছে এটা ভেঙ্গে গেলে জাফলং এর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা জানি জাফলং এর খেটে খাওয়া পাথর শ্রমিকরা আশপাশ এলাকায় পাথর উত্তরণের চেষ্টায় লিপ্ত।

জাফলং ব্রীজ এবং বিদ্যুৎ টাওয়ারের আশপাশ এলাকা হতে পাথর উত্তোলনে শ্রমিকদের বিরত রাখতে জাফলং ব্রিজ এবং বিদ্যুৎ টাওয়ারের আশপাশে সব সময় পুলিশ পাহারা দিচ্ছে।

এ বিষয়ে সিলেট জেলা এস,পি, মহোদয়ের সাথে যোগাযোগ করা হলে এস,পি, মহোদয়কে মুঠোফোনে পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button