sliderজাতীয়শিরোনাম

জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শহীদ মিনারে শ্রদ্ধা আগামীকাল, সোহরাওয়ার্দীতে জানাজা

পতাকা ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ সেখানে রাখা হবে। সেখানে তার কফিনে রাষ্ট্রীয় সম্মানও জানানো হবে। এরপর বেলা আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে নেয়া হবে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার সকালে তার মরদেহ নেয়া হবে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আজ দুপুরে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা।

এছাড়া ডা. জাফরুল্লাহর মরদেহ দাফন বা হাসপাতালে দান করা হবে কিনা তা আগামীকাল জানাজার পর পরিবারের পক্ষ থেকে জানানো হবে।

উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার রাত ১১টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন ও নাগরিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button