আন্তর্জাতিক সংবাদশিরোনাম

জাপানে শিশু আত্মহত্যা : তিন দশকের মধ্যে চলতি বছরে সর্বোচ্চ

এশিয়ার উন্নত দেশ জাপানে অল্পবয়সিদের আত্মহত্যার ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। গত তিন দশকের মধ্যে ২০১৬-১৭ অর্থবছরে শিশু আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি। দেশটির শিক্ষা মন্ত্রণালয় একথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। খবর বিবিসির।
২০১৬-১৭ অর্থবছরের মার্চ পর্যন্ত মোট ২৫০ জনেরও বেশি শিশু আত্মহত্যা করেছে। যারা সবাই মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী। এটি ১৯৮৬ সালের পর থেকে সবচেয়ে বেশি।
শিশুদের অাত্মহত্যার ঘটনার পেছনে পারিবারিক সমস্যা, ভবিষ্যত নিয়ে হতাশা এবং অত্যাচার ও ধর্ষণকে দায়ী করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলছে, শিশু আত্মহত্যার ঘটনার ১৪০ জনের মৃত্যুর কারণ অজানা। আর তারা আত্মহত্যার সময়ে কোনো নোটও লিখে যায়নি।
জাপানের শিক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তা নোরিয়াকি কিতাজাকি বলেন, শিশুদের অত্মহত্যার হার এখনো উপরের দিকে। এটা আমাদের জন্য সতর্কতা সঙ্কেত। এখন থেকেই এটি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button