আন্তর্জাতিক সংবাদশিরোনাম

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে বৃহস্পতিবার ভোরে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল পাঁচ দশমিক নয়। তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ভূপৃষ্ঠের ২৫.৪ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টোকিও’র পূর্বের চিবা অঞ্চলের হাসাকির প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণপূর্ব সমুদ্রোপকূলের কাছে।
জাপানের আবহাওয়া সংস্থা তাদের ওয়েবসাইটে জানায়, এ ভূমিকম্পে সুনামির কোনো ঝুাঁকি নেই। তারা আরো জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২।
এদিকে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় ভোর ৪টা ৪৭মিনিটে আঘাত হানা ভূমিকম্পটি বৃহত্তর টোকিও অঞ্চলে অনুভূত হয়।
২০১১ সালে জাপানের মিয়াগি অঞ্চলে রিখটার স্কেলে ৯.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতের ফলে সৃষ্ট ভয়াবহ সুনামির ঘটনায় ফুকুশিমা পরমাণু কেন্দ্র ধসে পড়ে এবং প্রায় ১৬ হাজার মানুষ প্রাণ হারান। এ ঘটনায় আরো আড়াই হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button