slider

জাতীয় শোক দিবসে দিঘী আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুভ মন্ডল,মানিকগঞ্জ : জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জের সদর উপজেলার দিঘী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে দিঘী ইউনিয়নের রৌহাদহ ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত ও তালাদ মাহমুদ খান (কুটু) এর পৃষ্ঠপোষকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: কোরমান আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মোল্লা, জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো খলিলুর রহমান, দিঘী ইউ.পি আওয়ামীলীগ এর সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ খান, মানিকগঞ্জ জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অমল্য চন্দ্র মন্ডল, দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, সদর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক এমদাদুল হক লিটন, সদর উপজেলা ছাত্রলীগ এর সভাপতি আবু সায়েম ও সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম সজল, সদর উপজেলা মহিলালীগের সভাপতি সালমা আক্তার সহ আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সদর থানা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রানা খান সঞ্চালনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button