অর্থনৈতিক সংবাদশিরোনাম

জাতীয় শিল্প মেলায় পুরস্কার পেল ২৪ উদ্যোক্তা প্রতিষ্ঠান

প্রথমবারের মতো আয়োজিত জাতীয় শিল্প মেলায় ২৪ উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে শিল্প মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠান বা স্টলে সাজসজ্জা, উদ্যোক্তাদের ব্যক্তিত্ব, পণ্যের মান, বিক্রির উপর বৃত্তি করে মোট ৮ ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শিল্প মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা/প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শিল্পসচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী।
পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা প্রতিষ্ঠানের মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে কুষ্টিয়ার বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রাজধানীর নাদিয়া ফার্নিচার লিমিটেড এবং রানার অটোমোবাইলস্ লিমিটেড।
মাঝারি শিল্প ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে রাজধানীর মেসার্স রকসি পেইন্টস্ লিমিটেড, মেসার্স ফাস্ট অটো ব্রিক্স লিমিটেড এবং প্রমি এগ্রো ফুডস্ লিমিটেড।
ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে নাটোরের মেসার্স নবতি ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, রাজধানীর মেসার্স এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এনেক্স বাংলাদেশ।
মাইক্রো শিল্প ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে রংপুরের রংপুর ক্রাফট, ঢাকার ডিজাইন বাই রুবিনা এবং কারিগর। হস্ত ও কারু শিল্প ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে রাজধানীর জারমার্টজ লিমিটেড, ময়মনসিংহের সাকুরা হ্যান্ডিক্রাফট সেন্টার এবং ঢাকার প্রকৃতি হ্যান্ডক্রাফট।
কুটির শিল্প ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে রাজধানীর মম স’ কালেকশন, নেত্রকোনার নবাবী ফুটওয়্যার লিমিটেড এবং কুষ্টিয়ার কে.বি.পটারি ইন্ডাস্ট্রিজ।
হাইটেক শিল্প ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে গাজীপুরের ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রাজধানীর শ্যামলী আইডিয়া থ্রিডি সলিউশন এবং স্যামসাং ইন্ডাস্ট্রির ফেয়ার ইলেক্টনিক্স লিমিটেড।
বয়লার শিল্প ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে ঢাকার মডার্ণ ইরেকশন লিমিটেড, আলিফ বয়লার কোম্পানি লিমিটেড এবং গোল্ডেন বয়লার কোম্পানি লিমিটেড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button